সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

ওডেসা শহরে ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন: জেলেনস্কি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১০০ বার

রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা শহরে ১৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ওডেসার বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ড্রোন হামলা চালানোয় অন্ধকারে ডুবে গেছে পুরো শহর। রাশিয়ার সারাতভ শহরের এনগেলস বিমানঘাঁটিতে রাখা রুশ বোমারু বিমান এ হামলা চালায়।’

এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দিবাগত রাতে রাশিয়া ইরানের তৈরি ড্রোন দিয়ে চালানো হামলার পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে ওডেসা। শুধু হাসপাতাল ও প্রসূতি ওয়ার্ডের মতো জরুরি অবকাঠামোয় বিদ্যুৎ সরবরাহ চালু আছে।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত কৃষ্ণসাগরীয় বন্দর নগরী ওডেসা ইউক্রেনীয় ও রুশদের কাছে জনপ্রিয় পর্যটনকেন্দ্র ছিল।
গতকাল সেখানকার গভর্নর মাকসিম মারচেঙ্কো বলেন, ‘রুশ ড্রোন হামলার ফলে অঞ্চলটির প্রায় সব জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হামলার সময় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট দুটি ড্রোন ভূপাতিত করেছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com