সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৬৫ কোটি ৪৮ লাখ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১০৭ বার

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫ কোটি ৪৮ লাখ ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বুধবার সকাল ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৯৭৩ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ৬১ হাজার ৯৪৭ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬২ কোটি ৯৯ লাখ ৪৮ হাজার ৪৩৮ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ১৪ লাখ ১৯ হাজার ৮৫৩ জনে। মোট মারা গেছে ১১ লাখ ১০ হাজার ৫৬১ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ৩৬৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৬৫৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৮৬ লাখ ১২ হাজার ৭৫৮ জন। আর মারা গেছে এক লাখ ৬০ হাজার আট জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৬৮ লাখ ৬০ হাজার ৯৯৮ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৯ হাজার ৩৬৪ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৫৭ লাখ ১৪ হাজার ২৫১ জন। মারা গেছে ছয় লাখ ৯১ হাজার ১৭৪ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com