বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ফ্রান্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ শিশুসহ নিহত ১০

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১২৬ বার

ফ্রান্সের লিওঁ’র কাছে একটি আবাসিক ভবনে অগুন লাগার খবর পাওয়া গেছে। এতে পাঁচ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।স্থানীয় সময় শুক্রবার ভোরের দিকে ভলক্স এন ভেলিনে এই দুর্ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

৭তলা বিশিষ্ট ওই আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগে। এতে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সরকারের কর্মকর্তারা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, সংবাদ পেয়ে দ্রুত ১৭০ জন দমকলকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। সাথে সাথে ফায়ার সার্ভিসের ৬৫টি ইউনিট চলে আসে। আগুন নেভাতে কাজ করছে তারা। জরুরি বিভাগ জানায়, সেই ভবন থেকে মুহূর্তেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। তাতে দগ্ধ চারজনের অবস্থা গুরুতর। ২ দমকলকর্মীসহ আরো ১০ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com