সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

কঙ্গোর রাজধানীতে বন্যায় ১৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১০২ বার

কঙ্গোর রাজধানীতে বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ১৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে শুক্রবার জাতিসঙ্ঘ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার রাতভর প্রচণ্ড বৃষ্টিপাতের পর কিনশাসার কেন্দ্রস্থলের প্রধান সড়কগুলো বেশ কয়েক ঘণ্টা ধরে পানিতে নিমজ্জিত থাকে এবং মতাদি বন্দর অভিমুখী প্রধান সরবরাহ রুট বন্ধ হয়ে যায়। নগরীটিতে প্রায় দেড় কোটি মানুষ বসবাস করে। জাতিসঙ্ঘের মানবিক সমন্বয় বিষয়ক দফতর (ওসিএইচএ) জানায়, ‘১৬ ডিসেম্বর কঙ্গো কর্তৃপক্ষ জানায়, এ প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে কমপক্ষে ১৬৯ জনের মৃত্যু ও প্রায় ৩০ জন আহত হয়েছেন। নগরীর বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। বন্যায় কমপক্ষে ২৮০টি ঘরবাড়ি ধসে পড়ে।’ ওসিএইচএ জানায়, প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় রাজধানীর পশ্চিমের মন্ট-নগাফুলা ও নগালিমা জেলার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এতে প্রায় ৩৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বুধবার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়। কঙ্গো রিভারের ধারে অবস্থিত কিনশাসায় সাম্প্রতিক বছরগুলোতে বিপুল সংখ্যক মানুষের সমাগম লক্ষ্য করা যায়।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com