সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

মালয়েশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১১২ বার

মালয়েশিয়ার লাইসেন্সবিহীন ক্যাম্প এলাকায় ভূমিধসের ঘটনায় এক নারী ও দুই শিশুর লাশ পাওয়া গেছে। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ৯ জন। সেলাঙ্গর রাজ্যের দমকল বাহিনীর প্রধান নোরাজাম খামিস সাংবাদিকদের বলেন, এক মিটার কাদামাটি ও ধ্বংসাবশেষের নিচে মা ও ছেলের লাশ পাওয়া গেছে। পরে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন যে শুধু কাদামাটি ও ধ্বংসাবশেষের পরিবর্তে ডালপালা বা পাথরের ফাঁকফোকর থাকত তাহলে জীবিতদের খুঁজে পাওয়া সহজ হত। কিন্তু সে সম্ভাবনা কম।

দেশটির কর্মকর্তারা জানান, রাজ্যের একটি জৈব খামারে ক্যাম্প এলাকায় তাঁবু খাটিয়ে ৯৪ জন ঘুমাচ্ছিলেন। ওই এলাকার ৩০ মিটার উঁচু থেকে একটি সড়ক ধসে পড়লে ক্যাম্প এলাকার প্রায় এক একর জায়গা মাটি চাপা পড়ে। বেশিরভাগ পরিবারই বছরের শেষে ছুটি উপভোগ করছিল। নিহত ২৪ জনের মধ্যে সাত শিশু ও ১৩ জন নারী রয়েছে। কর্তৃপক্ষ এখনো অভিযান চালিয়ে যাচ্ছে এবং নিহতদের শনাক্ত করার জন্য আত্মীয়দের জন্য অপেক্ষা করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com