শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

সোমবার ‘রাষ্ট্র মেরামতের’ রূপরেখা ঘোষণা করবে বিএনপি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪৬ বার

‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা দেবে বিএনপি। সোমবার রাজধানীর হোটেল দ্য ওয়েস্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হবে। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

রোববার বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, সোমবার (১৯ ডিসেম্বর) বিএনপির পক্ষে থেকে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করা হবে। সেই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্টজন, সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’তে ২৭টি বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যেসব দল সহমত জানিয়ে রাজপথে আন্দোলন করবে, বিএনপি ক্ষমতায় গেলে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে। সেই সরকারকে নিয়ে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’র ২৭ দফা বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com