রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

কত আসনে ইভিএমে ভোট, জানুয়ারিতেই সিদ্ধান্ত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১১২ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কত আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে তা আগামী জানুয়ারি মাসের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ইসি আলমগীর বলেন, ‘কত আসনে ইভিএমে ভোট হবে তার সিদ্ধান্ত হবে জানুয়ারির মধ্যেই। এখন যে পরিমাণ ইভিএম আছে তা দিয়ে ৭০টি আসনে ভোট করা যাবে। বাকিটা নির্ভর করে কি পরিমাণ বাজেট পেলাম তার ওপর।’ তিনি বলেন, ‘২০২৩ সালের জানুয়ারিতে পর্যাপ্ত বাজেট পেলে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। তবে, ফেব্রুয়ারিতে বাজেট পেলে হবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com