সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

চীনে ২০ দিনেই ২৫ কোটি মানুষ করোনায় আক্রান্ত!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১১১ বার

শীত পড়তেই চীনে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার নতুন ধরন বিএফ.৭ ভয়াবহভাবে বিস্তার ঘটেছে চীনে।

ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে দেশটিতে অনেক রোগী মারা গেছে। খবর ব্লুমবার্গ এবং দ্য ফিন্যান্সিয়াল টাইমসের।

ডিসেম্বরের প্রথম ২০ দিনে চীনে প্রায় ২৫ কোটি মানুষ মানুষের করোনা আক্রান্ত হবেন! দেশটির শীর্ষ কর্মকর্তরা নাকি এমনটাই ধারণা করেছিলেন।

চীনের স্বাস্থ্য কর্মকর্তরা আগেভাগে অনুমান করেছিলেন ডিসেম্বরের প্রথমে ‘করোনা বিস্ফোরণ’ হতে পারে। আর সেই সংখ্যা নাকি ২৫ কোটি ছাড়াবে। আর সেই কারণেই নাকি সাধারণের প্রতি কড়া হয়েছিল প্রশাসন।

চীনে কত মানুষ আক্রান্ত, তার সঠিক পরিসংখ্যান এখনও প্রকাশ্যে আসেনি। তবে যদি এই পরিসংখ্যান সত্যি হয়, তা হলে সে দেশের প্রায় ১৮ শতাংশ মানুষ এই মুহূর্তে করোনায় আক্রান্ত।

সংবাদ সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনে নাকি প্রতিদিন কোভিডে আক্রান্ত হচ্ছেন ৩ কোটির বেশি মানুষ। এই তথ্য সত্যি হলে একদিনে কোভিড সংক্রমণের নিরিখে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে চীন।

দেশটির করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com