বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

একই দিনে জন্ম স্বামী-স্ত্রী-সন্তানের!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ বার

একই দিনে স্বামী-স্ত্রীর জন্মদিন। তাদের সন্তানও জন্ম নিয়েছে সেই একই দিনে। এমনই বিরল ঘটনা ঘটল আমেরিকায়। আলাবামা প্রদেশের হান্টসভিলের ক্যাসিডি এবং ডিলান স্কটের সন্তান জন্ম নেয় গত ১৮ ডিসেম্বর। এই নিয়ে ফেসবুকে পোস্ট করে হান্টসভিল হাসপাতাল কর্তৃপক্ষ।

পোস্টে লেখে, ক্যাসিডি এবং ডিলান স্কটকে অভিনন্দন। তারা সবেমাত্র তাদের সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন! এটি যেকোনো পরিবারের জন্য একটি আনন্দের সময়। কিন্তু এই পরিবারের জন্য এটি একটু বেশিই বিশেষ। কারণ তারা সবাই একই দিনে জন্মদিন পালন করবেন! এমনটা হওয়ার সম্ভাবনা ১ লাখ ৩৩ হাজারে একটি।’

গত ১৮ ডিসেম্বর তাদের কন্যা সন্তান লেননের জন্ম হয়। পরিসংখ্যান অনুযায়ী, স্বামী-স্ত্রীর জন্মতারিখ এক হওয়ার ঘটনা খুবই কম ঘটে। এই ধরনের মিলের সম্ভাবনা ১২ হাজারের মধ্যে একটি। আর এর থেকেও বিরল হল স্বামী, স্ত্রী এবং সন্তানের জন্মদিন একই দিনে হওয়া।

পরিসংখ্যানবিদদের মতে, মা-বাবা আর সন্তানের জন্মতারিখ একই হওয়ার ঘটনা প্রতি ১ লাখ ৩৩ হাজারে ১ বার ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com