বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

করোনায় মৃত-আক্রান্ত বেড়েছে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১১৩ বার

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে তিন লাখ ৬৪ হাজার ৭১৪ জন। মারা গেছে এক হাজার ২৭ জন।

গতকাল রোববার আক্রান্ত হয়েছিল দুই লাখ ৮৫ হাজার ১৭১ জন। আর মারা গিয়েছিল ৯১৫ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, সোমবার বেলা ১২টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৯৭০ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ৮৭ হাজার ২৩৪ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৩ কোটি ৪৯ লাখ ২০ হাজার ৭৭৩ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ২২ লাখ ৪৭ হাজার ৫৭৫ জনে। মোট মারা গেছে ১১ লাখ ১৬ হাজার ৯৫ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৭৮ হাজার ৫৪৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৬৯৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯১ লাখ ৫৯ হাজার ৭৫৭ জন। আর মারা গেছে এক লাখ ৬১ হাজার ১৫২ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৭২ লাখ ১১ হাজার ৯৩৭ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬০ হাজার ৭৬৮ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৬২ লাখ দুই হাজার ১৮৭ জন। মারা গেছে ছয় লাখ ৯৩ হাজার ১৭ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com