সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শীতে উত্তাপ ছড়াচ্ছেন জয়া

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৩৮ বার

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি তিনি বেশ সরব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। যার প্রমাণ মেলে তার ফেসবুক বা ইনস্টাগ্রামে। কাজের পাশাপাশি ব্যক্তিজীবন বা ভালো লাগা মুহূর্তের নানা স্থিরচিত্র-ভিডিও তিনি ভক্ত-দর্শকদের সঙ্গে শেয়ার করে থাকেন।

গতকাল সোমবার জয়া তার ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন। যা দেখে রীতিমতো মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। শীতের সময় জয়ার খোলামেলা ছবি যেন মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। আর মন্তব্যের ঘর ভরে যায় ইতিবাচক-নেতিবাচক কথায়।

মাসুদ রানা নকীব নামে একজন লিখেছেন, ‘প্রচুর উষ্ণতা ছড়িয়ে দিতে হবে।’
একজন মজা করে বলেন, ‘এক সময়ের দাপুটে অভিনেত্রী জয়া আহসান টাকার অভাবে শীতের জামা কিনতে পারতেছে না।’

আরেকজন প্রশংসা করে লিখলেন, ‘অসাধারণ সুন্দর লাগতাছে তোমাকে।’ তবে বেশির ভাগ মন্তব্যই- শীতের রাতে উত্তাপ ছড়াচ্ছেন জয়া। অবশ্য এসব নিয়ে বরাবরের মতো এবারও নিশ্চুপ জয়া।

প্রকাশিত ছবিগুলোতে এই নায়িকাকে যেমন মোহনীয় রূপে দেখা গেছে, তেমনি স্টাইলেও দেখা গেছে বৈচিত্র্য। যদিও নেটিজেনদের একাংশ ছবিগুলো দেখে নেতিবাচক মন্তব্য করেছেন। সমালোচকদের বেশির ভাগই জয়ার সংক্ষিপ্ত পোশাক নিয়ে কথা বলেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com