রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

যশোরে সড়ক দুর্ঘটনায় যবিপ্রবির ছাত্রীসহ নিহত ৩

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৮৯ বার

যশোর সদর উপজেলায় ট্রাকের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্রীসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

রোববার (১ জানুয়ারি) বিকেলে যশোর-চৌগাছা সড়কের চুড়ামন কাটির আমিন ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যবিপ্রবির পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সুমি (২৩), যশোর সদরের ববিলা গ্রামের জোহরা খাতুন (৫০) ও ভ্যানচালক চুড়ামন কাটি ইউনিয়নের সরদার বাগডাঙ্গা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মাসুম (৩০)।

আহত দুজন হলেন- নিহত সুমির স্বামী যবিপ্রবির ফিজিক্যাল অ্যান্ড স্পোর্টস এডুকেশনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ এবং নিহত জোহরা খাতুনের স্বামী আমজাদ হোসেন (৫৫)।

চুড়ামন কাটি ইউনিয়নের সাজিয়ালী ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সেলিম হোসেন জানান, বিকেল ৪টার পরপর এ ঘটনা ঘটে। বিএডিসির একটি ট্রাকের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সুমি ও ভ্যানচালক মাসুমের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় জোহরা খাতুনের।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com