বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

এবার উল্টো আচরণ, মিয়ানমার ছাড়ার চেষ্টা করায় ১১২ রোহিঙ্গাকে কারাদণ্ড

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৪৮ বার

লাখ লাখ রোহিঙ্গাকে দেশ থেকে বের করেও দিলেও এবার উল্টো আচরণ করল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার। এবার স্বেচ্ছায় দেশ ছাড়ার চেষ্টা করলে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ১১২ জনকে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। যার মধ্যে ১২ জন শিশুও রয়েছে।

জানা গেছে, বৈধ কোনও কাগজপত্র ছাড়া মিয়ানমার ছাড়ার চেষ্টা করায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “দক্ষিণাঞ্চলের আয়াবতি অঞ্চলের বোগালে শহরের একটি আদালত গত ৬ জানুয়ারি ১১২ জনের দলটিকে এ কারাদণ্ড দেন।”

প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের ডিসেম্বরে তাদের আটক করা হয়। তাদের কোনও বৈধ কাগজপত্র ছাড়া একটি ইঞ্জিন চালিত নৌকায় পাওয়া যায়।

যে ১২ জন শিশুকে কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের মধ্যে পাঁচজনের বয়স ১৩ বছরের কম। এই পাঁচ শিশুকে দুই বছরের দণ্ড দেওয়া হয়েছে। আর বাকি শিশুদের তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সব শিশুকে ‘শিশু প্রশিক্ষণ কেন্দ্রে’ নিয়ে যাওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে। সূত্র: গ্লোবাল নিউ লাইট, আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com