বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

কাশ্মির প্রশ্নে মার্কিন মধ্যস্ততায় আলোচনাকে স্বাগত পাকিস্তানের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৩১ বার

জম্মু ও কাশ্মির বিরোধ নিষ্পত্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ শুক্রবার ইসলামাবাদে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, পাকিস্তান-ভারত সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রসহ তৃতীয় পক্ষের মধ্যস্ততার ব্যাপারে পাকিস্তান সবসময়ই ভারত ও পাকিস্তানের মধ্যকার বিরোধের মূল বিষয় তথা জম্মু ও কাশ্মির সমস্যার সমাধানসহ এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও আলোচনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাকে স্বাগত জানিয়ে আসছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ খানের সাম্প্রতিক এক বক্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করা হলে মুখপাত্র এই জবাব দেন। মাসুদ খান তার বিবৃতিতে কাশ্মির সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মধ্যস্ততার ইঙ্গিত দিয়েছিলেন।

ভারত ২০১৯ সালে কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে দেয়ার পর থেকে পাকিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্ক স্থবির হয়ে আছে।

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com