সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এক পোশাক কেন বারবার পরেন, জানালেন মিম

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৬০ বার

বাংলাদেশের ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নানা কারণে বারবার খবরের শিরোনামে তিনি। কখনো বিতর্ক, আবার কখনো ভালো কাজ করে। কিন্তু এবার বেড়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শিরোনামে এই নায়িকা।

বছরের শুরুতে প্রথম বিবাহবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে স্বামীর সঙ্গে দুবাইয়ে কাটিয়েছেন বিদ্যা সিনহা মিম। সেখানে বেড়ানোর বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি। সব ছবিতে রং-বেরঙের পোশাক পরতে দেখা গেছে মিমকে। আর সেই ছবি নিয়েই শোরগোল সমাজমাধ্যমে।

‘পরান’খ্যাত নায়িকার ছবি দেখে উচ্ছ্বসিত ভক্তরা নানা প্রশ্নও করেছেন। অনেকের প্রশ্নের জবাবও দিয়েছেন এই নায়িকা। এক ভক্ত জানতে চেয়েছেন, আপনি কি এক পোশাক বারবার ব্যবহার করেন? জবাবে মিম লিখেছেন- ‘হ্যাঁ, আমি আমার সব পোশাক অনেকবার ব্যবহার করি। কারণ, আমার সব পোশাকই খুব পছন্দের।’

আরেকটি ছবি পোস্ট করে মিম লিখেছেন, ‘প্রতিদিন নিজেকে একটু একটু পরিবর্তন করলে দিনটি আপনার সেরা হবে। প্রতিটি দিনের মধ্যেই রয়েছে সুন্দর হওয়ার সুযোগ।’

দুবাইয়ের মারিনা হোটেল, বুর্জ খলিফা, দুবাই মল, মিরাকল গার্ডেন থেকে নিজের ছবি পোস্ট করেছেন মিম। মিরাকল গার্ডেনে ব্রাজিলের জার্সির সঙ্গেও ছবি তুলে পোস্ট করেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com