বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ইরানে সাবেক প্রতিরক্ষামন্ত্রীর ফাঁসি কার্যকর

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১২৬ বার

ইরানে দেশটির সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আলিরেজা আকবরির ফাঁসি কার্যকর করা হয়েছে। যুক্তরাজ্যের পক্ষে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে তার এই শাস্তি হয় বলে বিচার বিভাগীয় সংবাদমাধ্যম শনিবার সকালে এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিক আকবরি ‘দুনিয়ার বুকে দুর্নীতি’ এবং ব্রিটিশ গোয়েন্দা বিভাগের পক্ষে গুপ্তচরবৃত্তির জন্য দণ্ডিত হন।

এতে আরো বলা হয়, ‘গোয়েন্দা তথ্য পাচার করার মাধ্যমে তিনি দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার জন্য ক্ষতিকর’ কাজের জন্য মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।

এতে দাবি করা হয়, তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬-এর কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছিলেন, ইরানি গোয়েন্দা বিভাগকে ব্যর্থ করে দিতে ছদ্মবেশি সংস্থা খুলেছিলেন, অস্ট্রিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে গোয়েন্দা বৈঠক করেছিলেন। তিনি তার দেশের সাথে বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছিলেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি ইতোপূর্বে আকবরির মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেীছলেন, ‘এটি হলো একটি বর্বর জান্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কাজ। এটি মানব জীবনের প্রতি পুরোপুরি অবমাননাকর।’ যুক্তরাষ্ট্রও ফাঁসি কার্যকর না করার আহ্বান জানিয়েছিল।

আকবরির বিরুদ্ধে ইরানের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তার তথ্য পাচারের অভিযোগ রয়েছে। এদের মধ্যে রয়েছেন দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ। ২০২০ সালে তেহরানের কাছে একটি শহরে তাকে অতর্কিত হামলায় হত্যা করা হয়। ইরান এ কাজের জন্য ইসরাইলকে দায়ী করেছিল।

ইরানি বিচার বিভাগ জানঅয়, আকবরি ২০০৪ সালে ব্রিটিশ গোয়েন্দাদের সাথে কাজ করা শুরু করেছিলেন। পাঁচ বছর পর তিনি দেশ ত্যাগ করেন। ২০০৯ সালে ব্রিটেনের পরামর্শে তিনি দেশত্যাগ করেছিলেন। পরে কাজ অব্যাহত রাখার জন্য আবার ইরানে প্রবেশ করেন। শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়।

তাকে কবে গ্রেফতার করা হয়েছে, সে ব্যাপারে কোনো তথ্য ইরান দেয়নি। তবে ২০১৯ সালে তাকে হেফাজতে নেয়ার কথা প্রকাশ করে।
সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com