সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘৪টি পরমাণু বোমা বানানোর মতো সমৃদ্ধ ইউরেনিয়াম আছে ইরানের’

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১০৪ বার

ইরানের হাতে বর্তমানে চারটি পরমাণু বোমা বানানোর মতো পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। ইসরাইলের বিদায়ী সামরিকপ্রধান শুক্রবার এ তথ্য প্রকাশ করেছেন।

ইসরাইলি সরকারি সম্প্রসার প্রতিষ্ঠান কান জানায় যে বিদায়ী সেনাপ্রধান আভিভ কোচাভি সাংবাদিকদের বলেছেন যে ইরানের কাছে এখন চারটি পরমাণু বোমা বানানোর মতো পর্যাপ্ত সমৃদ্ধ মালামাল রয়েছে। এগুলোর তিনটি ২০ ভাগ, একটি ৬০ ভাগ।

তিনি জানান, গত তিন বছরে ইসরাইলি সেনাবাহিনী ইরানের পরমাণু প্রকল্পের সাথে সম্পর্কিত স্থাপনাগুলো ধ্বংস করতে ইরানে হামলা চালাতে তিনটি কর্মসূচি প্রস্তুত করেছে।

ইরানে ইসরাইলি সেনাবাহিনীর টার্গেট সম্পর্কে তিনি বলেন, ‘বড় ধরনের যুদ্ধ শুরু হলে সামরিক স্থাপনার পাশাপাশি আরো কিছু স্থানও লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’

তিনি জানান, ইরানের অনেক ধরনের লক্ষ্যবস্তুতে হামলা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ইসরাইলি সেনাপ্রধান বলেন, লেবাননে হাজার হাজার হিজবুল্লাহ টার্গেটও রয়েছে। লক্ষ্যবস্তুর সংখ্যঅ তিন থেকে ছয় হাজার হবে।

আগামীকাল সোমবার ১৬ জানুয়ারি মেজর জেনারেল হারজি হ্যালেভি ইসরাইলি সেনাপ্রধান হিসেবে কোচাভির উত্তরসূরি হচ্ছেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com