বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বাইডেনের বাড়ি থেকে আরও ৫ নথি উদ্ধার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৩৮ বার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেলাওয়ারের বাড়ি থেকে তৃতীয় দফায় গোপনীয় নথির আরও পাঁচ পৃষ্ঠা পাওয়া গেছে।

এর আগে হোয়াইট হাউসের কাছে অবস্থিত থিঙ্ক ট্যাংক পেন বাইডেন সেন্টার থেকে গত বছরের ২ নভেম্বর প্রথম দফায় ১০টির মতো গোপন নথি পাওয়া গেলেও ওই উদ্ধারের ঘটনা চলতি সপ্তাহে জানাজানি হয়।

ওই নথিগুলোতে ইউক্রেন, ইরান ও যুক্তরাজ্য সংক্রান্ত গোয়েন্দা তথ্য ও ব্রিফিং ছিল বলে জানা গেছে। হোয়াইট হাউস এখন পর্যন্ত দ্বিতীয় দফায় পাওয়া গোপন নথির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে অ্যাটর্নি জেনারেল মেরিক গার্লেন্ড বৃহস্পতিবার জানান, দ্বিতীয় দফায় গত বছরের ২০ ডিসেম্বর দেলাওয়ারের ইউলমিংটনে বাইডেনের বাড়ি থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়।

গত বছর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন ব্যস্ত ছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে পাওয়া গোপন নথি নিয়ে। ট্রাম্প সেগুলো আইন মেনে সংরক্ষণ করেননি বলে অভিযোগ আছে, এ নিয়েও তদন্ত চলছে। পূর্বসূরির ওই ঘটনা নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন বাইডেন।

এখন তার বাড়ি এবং একসময়ের ব্যক্তিগত কার্যালয় থেকে গোপন নথি উদ্ধারের ঘটনা ডেমোক্র্যাটদের রাজনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে দাঁড় করিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com