রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০২৩ সালের হজযাত্রীদের জন্য সুখবর, জেদ্দা থেকে মক্কা পর্যন্ত বিনামূল্যে শাটল পরিষেবা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১১৭ বার

হজযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে সৌদি আরবের জেদ্দা থেকে মক্কার মসজিদুল হারাম পর্যন্ত ফ্রি শাটল সার্ভিসের ঘোষণা দেয়া হয়েছে। জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

রোববার আলআরাবিয়া জানায়, বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল থেকে হজযাত্রীরা এ সেবা গ্রহণ করতে পারবেন।

বিমানবন্দরের অফিসিয়াল টুইটার একাউন্টে বলা হয়, এই সেবা গ্রহণের শর্ত হলো- ইহরামের পোশাক পরিহিত থাকা, সৌদিদের জন্য জাতীয় পরিচয়পত্র দেখানো ও বিদেশীদের জন্য পাসপোর্ট প্রদর্শন করা।

এই শাটল সার্ভিস জেদ্দা বিমানবন্দর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে চলাচল শুরু করবে এবং রাত ১১টা পর্যন্ত চলবে। দুই ঘণ্টা পর পর একেকটি ট্রিপ জেদ্দা স্টেশন ছেড়ে যাবে।

আর রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে মক্কার মসজিদুল হারাম থেকে জেদ্দা বিমানবন্দর পর্যন্ত। এখান থেকেও দুই ঘণ্টা পর পর একেকটি ট্রিপ ছেড়ে যাবে। হাজিরা আসন্ন পবিত্র হজ-২০২৩ থেকে এই পরিষেবা গ্রহণ করতে পারবেন।

সূত্র : আলআরাবিয়া

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com