রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বামীর পরিণতিই বরণ করতে হলো ইয়েতি বিমানের কো-পাইলটকে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৮৯ বার

মাত্র কয়েক সেকেন্ড পরই পূরণ হতো তার স্বপ্ন। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। নেপালের পোখরায় দুর্ঘটনাগ্রস্ত বিমানের কো-পাইলট ছিলেন অঞ্জু খাটিবাডা। এই ফ্লাইট সম্পূর্ণ করলেই তিনি পাইলট পদে উন্নীত হতেন। সেই লক্ষ্য তার অধরাই থেকে গেল। বহু যাত্রীর সাথে প্রাণ হারালেন তিনিও।

১৬ বছর আগে, তিনি তার স্বামী দীপক পোখরেলকে হারান এক এ রকমই বিমান দুর্ঘটনায়। তার স্বামীও ইয়েতি বিমানের কো-পাইলট ছিলেন।

স্বামীর মৃত্যুর পর, তার অধরা স্বপ্নকেই নিজের লক্ষ্যে পরিণত করেন অঞ্জু। জীবনের দিশা বদলে ফেলেন। আমেরিকায় গিয়ে পাইলট হওয়ার প্রশিক্ষণ নেন। ফিরে এসে যোগ দেন ইয়েতি বিমান সংস্থায়। রোববার যাত্রা থামল স্বপ্ন ফ্লাইটের সেই ভগ্নদূতের। ৭২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com