শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

ক্যালিফোর্নিয়ায় বাড়িতে ঢুকে গুলি করে মা-শিশুসহ ৬ জনকে হত্যা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৭২ বার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরা গুলি করে এক কিশোরী মা এবং তার ছয় মাস বয়সি শিশুসহ ছয়জনকে হত্যা করেছে। ক্যালিফোর্নিয়ার গোশেন শহরে স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় ওই বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর সিএনএনের। ক্যালিফোর্নিয়ার টুলারে কাউন্টির শেরিফ মাইক বোদেরাক্স এ হামলাকে ভয়ানক অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি পূর্বপরিকল্পিত হামলা। এ হামলার সঙ্গে কোনো অপরাধী চক্র ও মাদক চোরাকারবারিদের যোগ থাকতে পারে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার ভোররাতে দুজন বন্দুকধারী ওই বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি করতে থাকে। গুলির শব্দ শুনে পাশের বাড়ির এক ব্যক্তি পুলিশকে ফোনে বিষয়টি জানান। এর সাত মিনিট পরেই তিনি ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে তিনি বাড়ির ভেতরে ও বাইরে মরদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ কর্মকর্তা বোদেরাক্স বলেন, ‘পুরো ঘটনাটাই মর্মান্তিক। তবে মাথায় গুলিবিদ্ধ হয়ে ১৭ বছর বয়সি এক মা ও তার ছয় মাস বয়সি শিশুর মৃত্যু সবচেয়ে মর্মান্তিক।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com