রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কারারুদ্ধ কাশ্মিরি মানবাধিকার কর্মীর বিশ্বের মর্যাদাপূর্ণ সম্মান লাভ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৮৫ বার

কারারুদ্ধ কাশ্মিরি মানবাধিকার অ্যাক্টিভিস্ট খুররম পারভেজ বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন মানবাধিকার পুরস্কার মার্টি এনালস অ্যাওয়ার্ড জয় করেছেন। তিনি অবশ্য শাদ ও ভেনেজুয়েলার অন্য দুই অ্যাক্টিভিস্টের সাথে এই পুরস্কার পেয়েছেন। পুরস্কার ঘোষণাকারী তাদের ‘সাহস, আবেগ ও দৃঢ়প্রত্যয়ের’ প্রশংসা করেন।

অন্য দুই বিজয়ী হচ্ছেন শাদের প্রথম নারী আইনজীবীদের অন্যতম ডেলফিনা জিরাইব এবং ভেনেজুয়েলার এলজিবিটিকিউ লোকদের অধিকার আদায়ে নিয়োজিত ফিলিসিয়ানো রেয়না। বৃহস্পতিবার এই পুরস্কার ঘোষণা করা হয়।

আগামী ১৬ ফেব্রুয়ারি জেনেভায় পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

তবে জম্মু কাশ্মির কোয়ালিশন অব সিভিল সোসাইটির প্রতিষ্ঠাতা পারভেজ সম্ভবত অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন না। তাকে ২০২১ সালের নভেম্বর থেকে ভারত ‘সন্ত্রাসবাদ’ আইনে আটকে রেখেছে। এই আইনে বিচার না করেই অনির্দিষ্টকালের জন্য লোকজনকে আটক রাখা যায়।

পুরস্কার আয়োজকরা জানান, ৪৫ বছর বয়স্ক পারভেজ মাত্র ১৩ বছর বয়স থেকেই অহিংস আন্দোলন চালিয়ে আসছেন।

গত মে মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী টাইম ম্যাগাজিন পারভেজকে ২০২২ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় রাখে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com