

টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ রোববার বাদ ফজর ভারতের দিল্লির মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তৃতীয় দিন শুরু হয়। এদিন সকাল ১১টা থেকে ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।
ইজতেমায় তাৎক্ষণিকভাবে বয়ান বাংলায় তরজমা করছেন মাওলানা আশরাফুল। সকাল ৯টা থেকে তালিম করবেন মাওলানা মোশাররফ। সাড়ে ৯টা থেকে শুরু হবে হেদায়েতের কথা। আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান করবেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।
গত ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পক্ষের (মাওলানা জোবাইর অনুসারী) আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হয় দ্বিতীয় পক্ষের (সাদ অনুসারী) বিশ্ব ইজতেমার আয়োজন।