শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, প্রাণ গেল ৪ জনের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩২ বার

কক্সবাজারের চকরিয়ায় স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চারজন প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৫ জন।

গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ যাত্রী রয়েছেন।

নিহতদের মধ্যে একজনের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত ঝর্ণা বেগম (৩৫) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সোনাদিয়া এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। বাকিদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি। আহতরা ফেনী, কুমিল্লা, ভোলা ও চট্টগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনিছুর রহমান জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের একটি বাস চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে এক নারীসহ চারজন নিহত এবং অন্তত ২৫ আহত হন।

আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪-৫ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিহতদের লাশ হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালাচ্ছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

চকরিয়া থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ‘দুর্ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। দুর্ঘটনায় কবলিত গাড়ি থেকে চার যাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। আহত হয় অন্তত ২৫ জন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার পাশাপাশি হতাহতদের মালামাল নিরাপদ রাখতে পুলিশের একটি দলকে নিয়োজিত করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com