রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে নির্বাচন ১৪ মে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১০৫ বার

 

আগামী ১৪ মে তুরস্কের পরবর্তী পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।

বুরসা প্রদেশে শনিবার যুব সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। রোববার এই ঘটনার ভিডিও প্রকাশিত হয়।

এরদোগান বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ যে আমরা আমাদের পথ আপনাদের সাথে ভাগ করে নিতে পারছি, আমাদের তরুণরা অনেক মূল্যবান, যারা আগামী ১৪ মে প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিতে পারবেন।’

তিনি গত সপ্তাহে নির্বাচনের তারিখের ইঙ্গিত দিয়েছিলেন।

এরদোগান বলেন যে আগামী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে সময় জানান হবে। তারপর তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল নির্বাচনের জন্য প্রস্তুত হবে।

নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ২৮ মে দ্বিতীয় দফার ভোট হবে।

সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com