রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গুলিবর্ষণে ১০ জন নিহত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১৯৪ বার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গুলিবর্ষণের ঘটনায় ১০ জন নিহত হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ১০টার পর লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৩ কিমি পূর্বে অবস্থিত মন্টেরি পার্ক শহরে ঘটনাটি ঘটে। ‌স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা একথা জানিয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মন্টেরি পার্ক শহরটিতে প্রচুর এশীয় বংশোদ্ভূত মানুষের বসবাস। এর জনসংখ্যা ৬০ হাজার।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‌লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের হত্যাকাণ্ড বিষয়ক গোয়েন্দারা মন্টেরি পার্ক পুলিশ বিভাগকে তদন্তে সহায়তা করছে। সেখানে নয়জন নিহত হয়েছে।
ঘটনার আগে কয়েক হাজার মানুষ শহরের জনসমাগমের স্থানে ‌চান্দ্র নববর্ষ উৎসবের জন্য জড়ো হয়েছিল। এবারই প্রথম ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সরকারিভাবে উৎসবটি পালিত হয়। এ ঘটনায় ঠিক কতজন গুলিবিদ্ধ হয়েছেন বা কেউ মারা গেছেন কি না তা তাৎক্ষণিকভাবে বলা হয়নি।

সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলোতে এলাকায় বিশাল পুলিশ উপস্থিতি দেখা গেছে। এর আগে একজন প্রত্যক্ষদর্শী লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকাকে বলেন, তিনজন লোক তার রেস্তোরাঁয় দৌড়ে এসে দরজা বন্ধ করে দিতে বলে। তারা জানান, আশপাশে মেশিনগানধারী এক লোক অবস্থান করছিল। সূত্র: এএফপি, বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com