রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ বার

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন শীর্ষ আইন প্রণেতা মঙ্গলবার ইউক্রেনে আমেরিকান সহায়তার পরবর্তী বড় পদক্ষেপকে সমর্থন করেছেন। রাশিয়ার আগ্রাসনের মোকাবেলায় এম-ওয়ান আব্রামস ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে, তারা হোয়াইট হাউজকে উৎসাহিত করেছেন।

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম মঙ্গলবার কংগ্রেসের প্রতিনিধিত্বমূলক এক সফর শেষে ইউক্রেন থেকে ফিরে সাংবাদিকদের বলেন, আধুনিক যুদ্ধের ইতিহাসে খুব কম দেশই ট্যাঙ্কের ওপর নির্ভরশীল হয়েছে। ইউক্রেনীয়দের ইতোমধ্যে তিন শতাধিক ট্যাঙ্ক দেয়া হয়েছে, যেগুলো যেকোনো রকম অস্ত্রের দক্ষতা দেখানোর পাশাপাশি, এর সর্বাধিক সুবিধা প্রাপ্তির ক্ষমতা রাখে।

জেট ফুয়েলে এম-ওয়ান আব্রামস ট্যাঙ্ক চালানোর অসুবিধা সত্ত্বেও, বাইডেন প্রশাসন ইউক্রেনে ট্যাঙ্কগুলো পাঠানোর বিষয়ে চিন্তা করছে। তারা আশা করছেন ট্যাঙ্কগুলো পাঠানো হলে, জার্মানির তৈরি লেপার্ড ট্যাঙ্ক পাঠানোর সম্ভাবনাকেও বাড়িয়ে তুলবে।

ইউক্রেন,পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ট্যাঙ্ক সরবরাহ করতে ক্রমাগত বলে চলেছে। গত সপ্তাহে নেটো কর্মকর্তাদের এক বৈঠকে, জার্মানি বলেছিল, তারা বিশ্বের অন্যতম প্রথম সারির যুদ্ধট্যাংক লেপার্ড- টু পাঠাবে, যদি যুক্তরাষ্ট্র তাদের এম-ওয়ান আব্রামস ট্যাঙ্ক সরবরাহ করে।

জার্মান নিউজ আউটলেট ডের স্পিগেল এবং অন্যরা মঙ্গলবার দিনশেষে অসমর্থিত এক প্রতিবেদন উদ্ধৃত করে বলেছে, জার্মান সরকার শেষ পর্যন্ত লেপার্ড- টু ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, আমেরিকান নিউজ সার্ভিস দ্য অ্যাসোসিয়েটেড প্রেস বলছে যে কর্মকর্তারা জানিয়েছেন, এই বুধবারের মধ্যেই যুক্তরাষ্ট্র এম-ওয়ান আব্রামস ট্যাঙ্ক পাঠাবে বলে ঘোষণা দেবে।

গ্রাহাম এক বিবৃতিতে বলেছেন, যদি এই সংবাদ-প্রতিবেদন সত্য হয়, তবে আমি ইউক্রেনের মাটি থেকে রাশিয়াকে উচ্ছেদ করতে, ইউক্রেনকে সাহায্য করার জন্য আব্রামস ট্যাঙ্ক পাঠানোর বাইডেন প্রশাসনের বাহ্যত এই সিদ্ধান্তে খুবই সন্তুষ্ট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com