রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

গাজীপুরে প্রধানমন্ত্রী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ বার

৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরের মৌচাকে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা ১১টার দিকে মৌচাকের জাতীয় স্কাউট মাঠে সমাপনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

গত বৃহস্পতিবার মৌচাকের জাতীয় স্কাউট মাঠে শুরু হয়েছে জাম্বুরি। এই মুহূর্তে চলছে সমাপনী অনুষ্ঠানের মহড়া। এশিয়া প্যাসিফিক অঞ্চল ছাড়াও ইউরোপ, আমেরিকাসহ দেশ-বিদেশের প্রায় ১১ হাজার স্কাউট, স্কাউট কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও রোভার স্কাউট ৯ দিনের এই সমাবেশে অংশ নিয়েছেন।

গাজীপুরের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌচাক জাতীয় স্কাউট জাম্বুরি মাঠ ও আশপাশে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

প্রধানমন্ত্রীর গাজীপুর সফর ঘিরে জাম্বুরি ময়দানসহ আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত র্যাব, পুলিশ, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com