বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১০৭ বার

ইসরায়েলি সেনা বাহিনীর হামলায় ফিলিস্তিনের এক বয়স্ক নারীসহ নয় জন মারা গেছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর দখলকৃত পশ্চিম তীরের জেনিনে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী ড. মে আল কায়লা জানান, জেনিনের অবস্থা শোচনীয়। সেখানে অনেক মানুষ আহত হয়েছেন এবং অ্যাম্বুলেন্স তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না।

তিনি আরও জানান, স্থানীয় একটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃত ভাবে টিয়ার গ্যাস ছুঁড়েছে।

ইসরায়েলের সেনা বাহিনী এ ঘটনার কিছু বিবরণী প্রকাশ করেছে। অন্যদিকে, ইসরায়েলি গণমাধ্যম বলছে, তারা জঙ্গিদের বড় হামলা বানচাল করার চেষ্টা করছে।

ফিলিস্তিনি জঙ্গীগোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ জানায়, তারা ফ্ল্যাশপয়েন্ট শহরে ইসরায়েলিদের সঙ্গে যুদ্ধ করছে যেখানে বার বার ইসরায়েল আঘাত হানে।

সম্প্রতি পশ্চিম তীরে উত্তেজনা বেড়েই চলেছে। ইসরায়েলি সেনা বাহিনী বার বার সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে ব্যাখা করছে। চলতি বছর এ পর্যন্ত ৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি বাহিনীর হাতে।

উল্লেখ্য, ১৯৬৭ সালে আরব যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রাখে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। যদিও আন্তর্জাতিকভাবে পূর্ব জেরুজালেম ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি পায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com