বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

মার্চের শেষে ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহ করবে যুক্তরাজ্য

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১১৮ বার

ইউক্রেনকে মার্চের শেষে ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, আগামী সপ্তাহে তাদের প্রশিক্ষণ শুরু করা হবে।

বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকার এ তথ্য জানিয়েছে।

যুক্তরাঝ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সাংবাদিকদের বলেন, ‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে’। এই মাসে পশ্চিমা মিত্রদের মধ্যে ব্রিটেন প্রথম ইউক্রেনকে ভারী ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি দেয়ারপর ১৪টি চ্যালেঞ্জার ও দুটি ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা নিয়েছে।

জার্মানি ও যুক্তরাষ্ট্র দীর্ঘ ভ্রান্তি পেরিয়ে বুধবার একইভাবে রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে ভারী অস্ত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সুনাক বলেছেন, ‘আমরা এখন ইউক্রেনীয়দের সাথে কিভাবে ট্যাঙ্কগুলো সর্বোত্তমভাবে সরবরাহ করা যায় এবং তাদের সৈন্যরাও প্রয়োজনীয় প্রশিক্ষণ পায় তা নিশ্চিত করার ব্যাপারে আলোচনা করছি।

এর আগে, যুক্তরাজ্যের জুনিয়র প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্স চাক জার্মান সরকারের মতো ট্যাঙ্ক সরবরাহের জন্য মার্চের শেষের একই সময়সীমা দিয়েছিলেন।

চাক পার্লামেন্টকে বলেন, চ্যালেঞ্জার-২ কিভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করতে হয় সে বিষয়ে ইউক্রেনীয় সৈন্যদের ব্রিটিশ প্রশিক্ষণ আগামী সপ্তাহে সোমবার থেকে শুরু হবে।

সূত্র : বাসস/এএফপি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com