বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

এবার কুরআন পোড়ানো হলে ডেনমার্কে তুর্কি দূতাবাসের সামনে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৯৪ বার

অতি উগ্র ড্যানিশ-সুইডিশ রাজনীতিবিদ র‌্যাসমাস প্যালুড্যান আবারো পবিত্র কুরআন পুড়িয়েছেন। শুক্রবার তিনি ডেনমার্কে তুর্কি দূতাবাসের সামনে এ ঘটনা ঘটান। এর আগে তিনি সুইডেনে একই কাজ করেছিলেন।

স্ট্রাম কার্স (হার্ড লাইন) নামের উগ্র ডানপন্থী রাজনৈতিক দলের নেতা প্যালুডান পুলিশ পাহারায় পবিত্র কুরআনে আগুন দেন।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সেখানে সমবেত তুর্কি ও সংবাদকর্মীদের তাদের অবস্থান ত্যাগ না করে বরং প্যালুড্যানের প্রতি সদয় আচরণ করার জন্য কঠোরভাবে সতর্ক করে দেয়।

উত্তেজনাকর এই কাজের সময় সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

প্যালুড্যান সেখানে আসার আগে দূতাবাসের আশপাশে বেশ কয়েকজন তুর্কি সমবেত হয়েছিল। তারা লাউডস্পিকারের মাধ্যমে আজান দিচ্ছিল। পুলিশ তাদের ওই এলাকা থেকে সরিয়ে দেয়।

পবিত্র কুরআন পোড়ানোর পর দূতাবাসের সামনে সমবেত তুর্কিদের প্রতি উস্কানিমূলক আচরণও করেন প্যালুড্যান। ৪৫ মিনিট পর পুলিশ পাহারায় প্যালুড্যান ঘটনাস্থল ত্যাগ করেন।

এর কয়েক ঘণ্টা আগে ডেনমার্কের একটি মসজিদের সামেন আরেকটি কুরআন পুড়িয়ে দেন তিনি।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com