বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৪

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১৪৯ বার

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় গতকাল শনিবার ভোরে দেশটির উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে গেলে প্রাণহানির এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। পেরুর পুলিশ স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে বলে আজ রোববার নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, পেরুর পরিবহন তত্ত্বাবধায়ক সংস্থা (সুট্রান) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ওই বিবৃতিতে দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের তথ্য উল্লেখ করা হয়নি।

সুট্রান জানিয়েছে, পেরুর উত্তরাঞ্চলে এল আল্টো জেলায় কিউ’ওরিয়াংকা ট্যুরস আগুইলা ডোরাডা নামের একটি কোম্পানির বাস দুর্ঘটনায় পড়ার পর বিপর্যয়কর এ ঘটনা ঘটে। সংস্থাটি বলছে, বাসটিতে হালনাগাদ নিরাপত্তা পরিদর্শন করা হয়েছিল এবং এই যানবাহনটির দুর্ঘটনা বীমা রয়েছে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে।

রাজধানী লিমা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার উত্তরে রিসোর্টের জন্য জনপ্রিয় এল আল্তো এবং মানকোরা এলাকার হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাস যাত্রীদের মধ্যে হাইতির কিছু নাগরিকও আছেন।

রয়টার্স বলছে, পেরুতে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে সাধারণ বিষয়। কারণ দেশটির অনেক চালক বিপজ্জনক রাস্তায় এবং যথাযথ প্রশিক্ষণ ছাড়াই যানবাহন চালিয়ে থাকেন। এর আগে ২০২১ সালে আন্দিজ পর্বতের একটি হাইওয়েতে বাস দুর্ঘটনার মুখে পড়ার পর ২৯ জন প্রাণ হারিয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com