বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

৮৫০ দিন পর মুক্তি পেলেন সেই ভারতীয় মুসলিম সাংবাদিক

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১০ বার

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্মৌর জেলা কারাগারে বন্দী থাকা কেরালার মুসলিম সাংবাদিক সিদ্দিক কাপান মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার ৮৫০ দিনের বন্দীজীবন শেষে মুক্তি পেলেন তিনি। এর আগে গত বুধবার রাতে কারা কর্তৃপক্ষের কাছে তার মুক্তির নির্দেশ এসে পৌঁছায়।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এক লাখ টাকার বিনিময়ে কেরালার সাংবাদিক সিদ্দিককে মুক্তি দেয়া হয়েছে। তার জামিন মঞ্জুর হয়েছিল ২০২২ সালের ২৪ ডিসেম্বর। কিন্তু বিভিন্ন আইনি জটিলতা দেখিয়ে প্রায় ৫ সপ্তাহ তাকে জেলে বন্দী রাখার পর মুক্তি দেয়া হলো।

বৃহস্পতিবার সকালে জেল থেকে ছাড়া পেয়ে সিদ্দিক কাপান বলেন, ‘২৮ মাস পর জেল থেকে বেরিয়ে এসেছি। আমাকে সমর্থন করার জন্য মিডিয়াকে ধন্যবাদ জানাই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এখন জেলের বাইরে বের হতে পেরে ভালো লাগছে।’

আটকের সময় তার কাছে কী কী পেয়েছিল পুলিশ- এমন প্রশ্নের জবাবে কাপান জানান, তার কাছে একটি ল্যাপটপ, একটি মোবাইল, দু’টি কলম ও একটি নোটপ্যাড ছিল।

সিদ্দিক কাপান ও আরো তিনজনকে ২০২০ সালের ৫ অক্টোবর উত্তরপ্রদেশের মথুরা থেকে হাতরসে যাওয়ার পথে গ্রেফতার করা হয়েছিল। হাতরসে একটি দলিত মেয়েকে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল। সে সময় কাপানের দাবি ছিল যে, সাংবাদিক হিসেবে তিনি হাতরসের ওই ঘটনার রিপোর্ট করতে যাচ্ছিলেন। কিন্তু পুলিশ তার বিরুদ্ধে উগ্রবাদের সাথে সম্পৃক্ততা, অশান্তি ও হিংসা ছড়ানোর অভিযোগ আনে এবং তাকে গ্রেফতার করে। ‘ইউএপিএ’ আইনে তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে সিমি ও পিএফআই সদস্যদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের তত্ত্ব দাঁড় করায় যোগী সরকার।

সূত্র : আলজাজিরা, ডয়চে ভেলে ও ইটিভি ভারত

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com