বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

গুপ্তচরবৃত্তির অভিযোগ, ভারতে ২৩২ চীনা অ্যাপ নিষিদ্ধ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১০ বার

ভারতে ২৩২টি অ্যাপকে নিষিদ্ধ অথবা ব্লক করার নির্দেশ দিয়েছে দেশটির ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে ১৩৮ বেটিং অ্যাপ ও ৯৪টি লোন লেন্ডিং অ্যাপ রয়েছে। চীনা-সংশ্লিষ্টতার অভিযোগে জরুরি ভিত্তিতে এই অ্যাপগুলোকে ভারত থেকে নিষিদ্ধ অথবা ব্লক করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে। রোববার সংবাদ সংস্থা এএনআই এ কথা জানিয়েছে।

উল্লেখ্য, ২০২০ সাল থেকেই ভারতে একাধিকবার বিপুল সংখ্যক অ্যাপ নিষিদ্ধ করেছিল দেশটির সরকার। এসব অ্যাপের বিরুদ্ধেই চীন যোগের অভিযোগ তুলেছিল নয়াদিল্লি। চীন সীমান্তে সংঘাতের পরিবেশ তৈরি হওয়ার পর থেকেই বেইজিংয়ের বিরুদ্ধে একের পর এক কড়া সিদ্ধান্ত নিতে শুরু করেছিল ভারত সরকার। সম্প্রতি ফের একবার দু’শতাধিক অ্যাপ নিষিদ্ধ হলো ভারতে।

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে এই অ্যাপগুলোর মাধ্যমে ভারতীয়দের ওপরে গুপ্তচরবৃত্তি করছে চীন। ভারতীয় নাগরিকদের সংবেদনশীল তথ্য চীনের হাতে তুলে দেয়া হচ্ছে বলে জানানো হয়। রিপোর্টে আরো জানানো হয়েছে, এসব অ্যাপের মাথায় রয়েছে চীনা নাগরিকরা। তবে ভারতীয়দের কোম্পানির শীর্ষ পদে বসিয়ে সরকারের নজর ঘোরানোর চেষ্টা চলছে। কর্মকর্তারা ব্লক করা অ্যাপগুলোর নাম প্রকাশ করেননি।
সূত্র : পুবের কলম

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com