বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পুতিন!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৮ বার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে হত্যা করা হবে না মর্মে প্রতিশ্রুতি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এই প্রতিশ্রুতি পেয়েছিলেন বলে ইউটিউবে পোস্ট করা এক সাক্ষাতকারে জানিয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রথম দিকে মধ্যস্ততাকারী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন নাফতালি। তিনি যুদ্ধ শুরুর কয়েক দিনের মধ্যে (মার্চে) রাশিয়া সফরও করেছিলেন।

বেনেত বলেন, তার মধ্যস্ততা চেষ্টায় তেমন ফল হয়নি। পাঁচ ঘণ্টার সাক্ষাতকারে তিনি বিভিন্ন বিষয় তুলে ধরেন।
তিনি পুতিনের কাছে জানতে চেয়েছিলেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যা করতে চান কিনা।
তিনি বলেন, “আমি জিজ্ঞাসা করেছিলাম, ‘আপনি কি জেলনস্কিকে হত্যা করার পরিকল্পনা করছেন?’ তিনি বলেছিলেন, ‘আমি জেলনস্কিকে হত্যা করব না।’ আমি তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম, ‘আমি ধরে নিচ্ছি যে আপনি কথা দিচ্ছেন, আপনি জেলেনস্কিকে হত্যা করবেন না।’ তিনি বলেছিলেন, ‘আমি জেলেনস্কিকে হত্যা করব না।'”

বেনেত এরপর বলেন, তিনি তখন ফোন করে পুতিনের প্রতিশ্রুতির কথা জেলেনস্কিকে অবহিত করেন।

বেনেত বলেন, “শুনুন, আমি একটি বৈঠক শেষ করেছি। তিনি আপনাকে হত্যা করবেন না।’ তিনি (জেলেনস্কি) জানতে চাইলেন, ‘আপনি নিশ্চিত?’ আমি বললাম, ‘১০০ ভাগ, তিনি আপনাকে হত্যা করবেন না।'”

তবে ইউক্রেন এই প্রতিশ্রুতিকে মিথ্যা হিসেবে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, পুতিন ‘বিশেষজ্ঞ মিথ্যাবাদী।’

বেতেন অল্প সময়ের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। তারপর বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে হেরে ক্ষমতা হারান। তিনি এখন রাজনীতি থেকে অবসর নিয়েছেন।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com