বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ছোট ভাইকে আগলে রেখেছিল বোন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৩ বার

ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক-সিরিয়ার অসংখ্য ছবি ও ভিডিও সারাবিশ্বের সংবেদনশীল মানুষদের কাঁদিয়ে চলেছে। এর মধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, সিরিয়ার বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে দুই ভাই-বোন। পুরো শরীর চাপা পড়লেও কেবল দুজনের মাথাটুকুই অক্ষত আছে। এ অবস্থায় ছোট ভাইকে আঘাত থেকে বাঁচাতে নিজের হাত দিয়ে ভাইয়ের মাথাটি আগলে রেখেছে তার সাত বছরের বড় বোন। ঘটনাটি সিরিয়ার। সূত্র ইন্ডিয়ান টাইমস।

মোহাম্মদ সাফা নামের জাতিসংঘের এক প্রতিনিধি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই ঘটনার ছবিটি শেয়ার করেছেন। তিনি জানান, ১৭ ঘণ্টা পর ওই দুই ভাই-বোনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। টুইটার পোস্টে সাফা লেখেন, ‘সাত বছর বয়সী মেয়েটি তার ভাইকে সুরক্ষিত রাখার জন্য তার মাথায় হাত দিয়ে আগলে রেখেছিল। তারা ১৭ ঘণ্টা সেখানে আটকে ছিল। আমি দেখলাম, ছবিটা কেউ শেয়ার করছে না। ও যদি মারা যেত, তা হলে হয়তো সবাই তা শেয়ার করত। ইতিবাচক জিনিস শেয়ার করুন।

হৃদয়স্পর্শী এ ঘটনার ছবির পাশাপাশি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের আপ্লুত করেছে এই ঘটনা। জানা গেছে, ভাইরাল সেই মেয়েটি ছোট ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। ধ্বংসস্তূপের মধ্যে ধুলোবালি যাতে ভাইয়ের চোখেমুখে না ঢোকে, সেই চেষ্টাই সে করছিল। ভিডিওটিতে তাদের বিছানার ওপরে শুয়ে থাকতে দেখা গিয়েছে। বাড়ি ভেঙে পড়ার সময় ভাই-বোন বিছানায় শুয়ে ছিল বলে মনে করছেন অনেকে। উদ্ধারের পর এখন তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। কষ্টকর পরিস্থিতির মধ্যেও সহানুভূতিশীল আচরণের কারণে মেয়েটি ব্যাপক প্রশংসিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com