বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

রুশ হামলার শঙ্কা! মোলদোভার আকাশ সাময়িকভাবে বন্ধ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ বার

রুশ হামলার আশঙ্কায় সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র মোলদোভার আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির জাতীয় এয়ারলাইন্স এ কথা ঘোষণা করেছে।

এয়ার মোলদোভা এক ফেসবুক পোস্টে জানায়, ‌’সম্মানিত যাত্রীরা, এই মুহূর্তে মোলদোভা প্রজাতন্ত্রের আকাশপথ বন্ধ রয়েছে। আমরা ফ্লাইট আবার শুরু করার জন্য অপেক্ষা করছি।’

মোলদোভা ও রাশিয়ার মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘোষণা এসেছে। এর আগে মোলদোভা দাবি করে, রাশিয়া তাদের দেশে হস্তক্ষেপ করার পরিকল্পনা করছে।

ইউক্রেনের সাথে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া
ইউক্রেনের সাথে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া । তবে এতে কোনো পূর্বশর্ত থাকবে না। বর্তমান বাস্তবতার ওপর ভিত্তি করে এ আলোচনা হবে।
রুশ ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ভার্সিনিন জেভেজডা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন।

টিভি চ্যানেলটির ওয়েবসাইটে প্রকাশিত এই সাক্ষাতকারে সিনিয়র এই কূটনীতিক আরো বলেন, আলোচনার মাধ্যমে যে কোন শত্রুতা শেষ হয়। স্বাভাবিকভাবে এ কথা আমরা আগেও বলেছি। আমরা এ ধরনের আলোচনার জন্যে প্রস্তুত। তবে এসব আলোচনায় কোন পূর্বশর্ত থাকবে না। বিদ্যমান বাস্তবতার আলোকেই আলোচনা হবে।

তিনি বলেন, সিদ্ধান্তগুলো কিয়েভ ঠিক করে না। এগুলো অন্যান্য রাজধানীতে ঠিক হয়। প্রাথমিকভাবে ওয়াশিংটন ও ব্রাসেলসে, সুতরাং প্রশ্নগুলো সেখানে পাঠানো দরকার।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে এ ধরনের আলোচনা সম্ভব কিনা, এমন প্রশ্নের জবাবে ভার্সিনিন বলেন, এটি আমাদের ওপর নির্ভর করছে না। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। এখন বাইডেন যদি যথেষ্ট সতর্ক ও জ্ঞানী হতেন, আমি তাকে ও তার সাঙ্গপাঙ্গদের বুঝাচ্ছি।
সূত্র : আল জাজিরা ও এএফপি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com