বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

কোহিনুর সরিয়েই রানির মুকুট পরবেন ক্যামিলা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৫ বার

আর মাত্র তিন মাস পরেই রাজ্যাভিষেক হবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। কিন্তু ওই অনুষ্ঠান ঘিরে ব্রিটিশ উপনিবেশিক ইতিহাসের বেদনাদায়ক পর্ব যাতে কোনোভাবে বিতর্কতৈরি না করতে পারে, সেজন্য এখন থেকেই সতর্ক ব্রিটেনের রাজার স্ত্রী, কুইন কনসর্ট ক্যামিলা।

চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে তার দাদার বাবা পঞ্চম জর্জের স্ত্রী কুইন কনসর্ট মেরি অব টেক-এর মুকুটটি পরার সিদ্ধান্ত নিয়েছেন ক্যামিলা। কিন্তু ওই মুকুটটি থেকে বিতর্কিত কোহিনুর হিরাটি সরিয়ে দিতে বলেছেন ক্যামিলা।

বাকিংহাম প্রাসাদ সূত্রে খবর, কুইন কনসর্ট চান না, ওই অনুষ্ঠানে মুকুটের কোহিনুর দেখে সেটিকে নিয়ে ফের কোনো বিতর্ক হোক। এর আগে বহুবার ওই বহুমূল্য বিরল ওই হিরাটি ভারতে ফেরানোর দাবি উঠেছে। ১৯১১ সালে রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেক অনুষ্ঠানে কোহিনুর বসানো ওই মুকুটটি পরেছিলেন তার স্ত্রী কুইন কনসর্ট মেরি অব টেক। পরে রানি দ্বিতীয় এলিজাবেথের মা-ওসেটি পরেছেন।

বর্তমান কুইন কনসর্টের অনুরোধ মেনে আজ টাওয়ার অব লন্ডনে রাখা ওই ঐতিহাসিক মুকুটটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন বাকিংহাম প্রাসাদ কর্তৃপক্ষ। কোহিনুরের বদলে ওই মুকুটে বসানো হবে কালিনান থ্রি, ফোর এবং ফাইভ হিরা। পরলোকগত রানি দ্বিতীয় এলিজাবেথ জীবদ্দশায় মাঝে মধ্যেই নিজের ব্রোচে এই ধরনের হিরা পরতেন। তা ছাড়াও মুকুটের মধ্যে আরো কিছু পরিবর্তন আনা হবে। তবে কোহিনুরটি ওই মুকুট থেকে সরিয়ে কোথায় রাখা হবে, তা জানানো হয়নি।

কুইন কনসর্টের মতো রাজা তৃতীয় চার্লসের মুকুটেও বদল আনা হয়েছে। রাজ্যাভিষেকে সেন্ট এডওয়ার্ডের মুকুট পরবেন চার্লস। সেটিকে ইতিমধ্যেই সারিয়ে এনে টাওয়ার অব লন্ডনে সাধারণ মানুষের দেখার জায়গায় রাখা হয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com