বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

বাখমুতে তীব্র লড়াই, রুশ হামলায় নিহত ৫

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০২ বার

ইউক্রেনীয় শহর বাখমুতে রুশ ও ইউক্রেনীয় সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। শহরটির কাছে রাশিয়ান বাহিনীর হামলায় অন্তত পাঁচজন বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ইউক্রেনের আঞ্চলিক এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন।

দোনেতস্ক অঞ্চলের প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় ৩২-৬৬ বছর বয়সী পাঁচজন বেসামরিক নিহত হয়েছে। রুশ বাহিনীর গোলায় অনেক আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা বাখমুতে এখনও অবস্থানরত নাগরিকদের অবিলম্বে শহরটি ছেড়ে যাওয়ার আহ্বান করেছেন। বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেন, সত্যি কথা বলতে, আমি খুব অবাক হয়েছি যে এখনও বাখমুতে ৬ হাজার নাগরিক রয়েছে।

ইরিনা আরও বলেন, যারা বাখমুতে থাকছেন তারা নিজেদের এবং প্রিয়জনের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন। সেইসঙ্গে সেনাবাহিনী ও পুলিশের জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনও লক্ষণ নেই উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com