বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

করোনা: ‘বড় বিজয়ের’ ঘোষণা চীনের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৮ বার

কয়েক মাস আগে কঠোর করোনা জিরো নীতি তুলে নিতে বাধ্য হয় চীন সরকার। এরপর দেশটিতে করোনার ঢেউ ব্যাপক হারে বাড়ে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে এ দাবি করা হয়। এছাড়া দেশটির হাসপাতাল ও শবাগারগুলোতে করোনা রোগীর ভিড় দেখার অসংখ্য খবর মিলে। এরপরেও চীনের শীর্ষ নেতারা গতকাল ব্রহস্পতিবার বিশ্বের মধ্যে কোভিড-১৯ এ সর্বনিম্ন মৃত্যুহার ধরে রেখে প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে ‘বড় ধরনের বিজয়ের’ ঘোষণা দিয়েছেন।

তবে কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার পর চীন পরের কয়েক মাসে করোনা মৃত্যুর হার কতটা নিয়ন্ত্রণ করতে পেরেছে তা নিয়ে সন্দেহ আছে পশ্চিমা অনেক বিশেষজ্ঞরই।

২০২২ সালের ডিসেম্বরের শুরুতে চীন হঠাৎ করে তাদের শূন্য-কোভিড নীতিতে বদল আনে। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারি মাসে সুপরিচিত এক চীনা সরকারি বিজ্ঞানী ধারণা দেন, এতে দেশটির ১৪০ কোটি জনংসংখ্যার ৮০ শতাংশই আক্রান্ত হয়।

এ ছাড়া বার্তা সংস্থা রয়টার্স জানায়, চীন বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে দেশটির হাসপাতাল ও শবাগারগুলোতে ভিড় দেখার অসংখ্য খবর পাওয়া যায়। চীন গত দুই মাসে হাসপাতালে কোভিডে মৃত্যু রেকর্ড করেছে ৮০ হাজারের মতো। অনেক বিশেষজ্ঞ এই সংখ্যায় আপত্তি জানিয়ে বলছেন, প্রকৃত মৃত্যুর সংখ্যা এর কয়েকগুণ হবে।তবে এর পরেও চীন এই বিজয়ের ঘোষণা দিলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com