বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ঘুম কম হলে ভেঙে যেতে পারে হাড়!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪০৪ বার

পর্যাপ্ত পরিমাণ ঘুম হচ্ছে না? তাহলে কিন্তু বিপদ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় দাবি করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে নারীরা ভুগতে পারেন ওস্টিওপরোসিস রোগে। মূলত হাড় দুর্বল হওয়ার কারণেই নারীরা এই রোগে আক্রান্ত হয়।

জানা যায়, এই রোগে আক্রান্তদের হাড় দুর্বল হয়ে যায় এবং সে কারণেই হাড় ভেঙে যাওয়ার আশঙ্কাও বেড়ে যায়। বোন অ্যান্ড মিনারেল রিসার্চ জার্নালে এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ওই গবেষণার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে জানানো হয়, গবেষণাটি পরিচালনা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয় থেকে। সেখানকার গবেষণা প্রধান হিদার ওচস-বালকম বলেন, ‘কম ঘুমের কারণে নারীর শরীরে নেতিবাচক প্রভাব পড়তে পারে।’

১১ হাজার ৮৪ জন ঋতুবতী নারীদের ওপর একটি গবেষণা চালায় বাফেলো বিশ্ববিদ্যালয়। সেখানে দেখা যায়, ৫ ঘণ্টাও ঘুম হয় না এমন নারীদের তুলনায় প্রতিনিয়ত ৭ ঘণ্টা ঘুমানো নারীদের হাড় মজবুত।

শরীরের একাধিক অংশের মধ্যে শিরদাঁড়া, ঘাড়, ও নিতম্বের হাড় নিয়ে গবেষণায় দেখা যায়, যারা কম ঘুমায় তাদের নিতম্বে পর্যাপ্ত মাংসপেশীর অভাব দেখা যায় এবং তাদের ওস্টিওপরোসিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। এতে শিরদাঁড়া দুর্বল হওয়ার সম্ভবনাও দেখছেন গবেষকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com