সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

বেঁধে রাখা হাতের ছবি দিয়ে নতুন মুদ্রা ছাড়ল ইউক্রেন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৩ বার

রুশ হামলার বর্ষপূর্তিকে সামনে রেখে বেঁধে রাখা হাতের ছবি দিয়ে নতুন মুদ্রা ছেড়েছে ইউক্রেন। গতকাল বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক ২০ ইউক্রেনীয় রিভনিয়ার (স্থানীয় মুদ্রা) স্মারক ব্যাংক নোট উন্মোচন করেছে।

স্মারক নোটটির চিত্রে দেখা গেছে, একপাশে ইউক্রেনের তিন যোদ্ধা জাতীয় পতাকা উঁচিয়ে রেখেছে। অন্যদিকে আছে পিছমোড়া বাঁধা দু’টি হাতের ছবি। বেঁধে রাখা দুই হাতের ছবিতে মূলত কিয়েভে চলমান যুদ্ধে রাশিয়ার যুদ্ধাপরাধের কথা বোঝাতে চাওয়া হয়েছে। যদিও মস্কো বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে।

স্মারক ব্যাংক নোটটির উন্মোচন বিষয়ে ন্যাশনাল ব্যাংক অব ইউক্রেনের গভর্নর আন্দ্রেই পাইসনি বলেন, ‘যুদ্ধের বর্ষপূর্তিকে সামনে রেখে আমরা এ স্মারক ব্যাংক নোটটি উন্মোচন করেছি। ব্যাংক নোটের এ ছোট্ট এক টুকরা কাগজে যুদ্ধকালীন পুরো বছরের আবেগ, নিদর্শন, বিষয়বস্তু ও আইকনিক জিনিসগুলো তুলে ধরা হয়েছে।’

নতুন ব্যাংক নোটের নকশা ও অন্যান্য কারুকাজ শেষ করতে আট মাস সময় লেগেছে উল্লেখ করে গভর্নর জানান, শিগগিরই নতুন করে তিন লাখ ব্যাংক নোট বাজারে ছাড়া হবে।

উল্লেখ্য, গত গ্রীষ্মে মুদ্রাবাজারে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ইউক্রেনীয় রিভনিয়ারের মূল্যমান ছিল ৩৬ দশমিক ৫৭। যুদ্ধের কারণে মুদ্রার দরপতন ঠেকাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ করেছে। কারণ, পশ্চিমা মিত্রদের উল্লেখযোগ্য আর্থিক সহায়তাও ইউক্রেনের মুদ্রার দরপতন ঠেকানে পারছে না।

মূলত গত এক বছর ধরে যুদ্ধের কারণে দেশের অর্থনীতিকে চলমান রাখতে ও বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com