বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাথে তুর্কি ধর্ম বিষয়ক প্রধানের জুমা আদায়, আবেগঘন বার্তা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ বার

ভয়াবহ ভূমিকম্পের শিকার তুরস্কের হাতায় প্রদেশের ক্ষতিগ্রস্ত মানুষের সাথে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন দেশটির ধর্ম বিষয়ক প্রধান ড. আলি এরবাশ।

শুক্রবার প্রদেশটির কেন্দ্রীয় শহর আনতাকিয়ার একটি মসজিদে জুমা আদায় করেন তিনি। ড. আলি এরবাশ নিজেই নামাজের ইমামতি করেন।

এ সময় তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশে আবেগঘন বক্তৃতা দেন। বক্তৃতায় ড. আলি এরবাশ বলেন, ‘ভূমিকম্পের ফলে তুরস্কের জনগণ একটি কঠিন অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের ক্ষত নিরাময়ে এবং আশা মেরামতে ‘একদেহ-একমনে’ পরিণত হওয়ার চেষ্টা করছি।’

তুর্কি ধর্ম বিষয়ক প্রধান আরো বলেন, ‘আমরা খাঁটি মুমিন বান্দা। আমরা বিশ্বাস করি- আল্লাহ কঠিন দুর্দশার এই বায়ুর বদলে করুনা ও রহমতের বাতাস প্রবাহিত করবেন।’

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com