বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

‘প্রতিশোধ’ নিতে ফিলিস্তিনি শহর জ্বালিয়ে দিলো ইসরাইলিরা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ বার

এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হওয়ার ‘প্রতিশোধ’ নিতে রোববার পশ্চিম তীরের হাওয়ারা শহর জ্বালিয়ে দিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। পাশাপাশি তারা নির্বিচারে গুলিও বর্ষণ করেছে। এতে অন্তত এক ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলিদের হামলায় নিহত ব্যক্তির নাম হামদুল্লাহ মোহাম্মদ আকতেক। তার পেটে বেশ কয়েকটি গুলি লেগেছে।

নাবলুসের বাইরের শহর হাওয়ারায় লগাানো আগুনে বেশ কয়েকটি বাড়ি, দোকানপাট, গাড়ি ও কৃষি খামার পুড়ে ছাই হয়ে গেছে।

ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট ঘাসান ডগলাস জানান, স্থানীয় সময় রাত ৯.১৫-এর দিকে ইসরাইলি বসতি স্থাপনকারীরা হামলা চালায়। তারা ৩০টির বেশি বাড়ি, ১৫টি গাড়ি, একটি দোকান পুড়িয়ে দেয়।

তিনি বলেন, ইসরাইলি বসতি স্থাপনকারীরা যা করেছে, তা যুদ্ধাপরাধ। এটি নাকবার মতোই ঘটনা।

ইসরাইলি চ্যানেল ১২ জানায়, পুড়ে যাওয়া বাড়ির ৯টি পরিবারকে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে।

জিয়াদ দমাইদি নামের এক অধিবাসী মিডল ইস্ট আইকে জানান, তারা কোনোমতে বাড়ি থেকে বের হতে পেরেছিলেন। তিনি কাজ থেকে ফেরার পথে দেখতে পান, একদল বসতি স্থাপনকারী তার বাড়ির দিকে যাচ্ছে। তিনি আতঙ্কে হিম হয়ে দ্রুত গিয়ে তার বাড়ির সদস্যদের বের করে আনেন।

এর কয়েক মিনিট পরই তার বাড়িতে ভাংচুর করে আগুন লাগানো হয়।

ফিলিস্তিানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ১০০ জন আহত হয়েছে।

এর আগে অধিকৃত পশ্চিম তীরের একটি অবৈধ বসতিতে হিলেল ও ইয়েগাল ইননিভ নামের দুই ভাই হাওয়ারা যাওয়ার পথে তাদের গাড়িতে গুলিবিদ্ধ হন। হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হন। এই হামলার ‘প্রতিশোধ’ নিতে ইসরাইলি বসতি স্থাপনকারীরা সামাজিক মাধ্যমযোগে সঙ্ঘবদ্ধ হয়।

অধিকৃত পশ্চিম তীরে প্রায় ২৯ লাখ ফিলিস্তিনি বসবাস করে। আর ইহুদি বসতি স্থাপনকারীদের সংখ্যা প্রায় চার লাখ ৭৫ হাজার।

চলতি বছর এ পর্যন্ত ইসরাইলিদের হাতে অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অর্থাৎ প্রতিদিন একজনের বেশি ফিলিস্তিনি নিহত হচ্ছে।

সূত্র : মিডল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com