বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ফের শীর্ষ ধনীর তকমা হারালেন ইলন মাস্ক

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৯৯ বার

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষ স্থান থেকে ফের সরে গেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং টুইটারের সিইও ইলন মাস্ক। ফরাসি লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচের প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্টের কাছে নিজের জায়গা হারিয়েছেন ইলন মাস্ক। গতকাল বৃহস্পতিবার ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সর এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

আজ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকায় দেখা যায়, আজ বার্নার্ড আর্নল্টের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ কোটি ডলারে। আর ইলন মাস্কের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৪০০ কোটি ডলার।

বার্নার্ড আর্নল্টের সম্পদ মূল্য বেড়েছে ১৯৯ কোটি ডলার। অন্যদিকে, টেসলার শেয়ারের দাম কমে ইলনের সম্পদ মূল্য কমেছে ১৯১ কোটি ডলার।

ধনকুবেরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ২০৭ কোটি ডলার কমে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ১৬০ কোটি ডলারে। এক হাজার ১১৩ কোটি ডলার নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন বিল গেটস। তারপরেই রয়েছেন ওয়ারেন বাফেট।

গত বছরের ডিসেম্বরে মাস্ককে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছিলেন বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তবে, গত সোমবার বার্নার্ড আর্নল্টকে ছাড়িয়ে আবারও নিজের হারানো অবস্থান ফিরে পান ইলন মাস্ক। তবে, সেই অবস্থান বেশিদিন থরে রাখতে পারলেন না টেসলার সিইও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com