বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ঘর থেকে তুলে নিয়ে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৯৪ বার

কক্সবাজারে উখিয়া উপজেলার আশ্রয়শিবিরের ঘর থেকে তুলে নিয়ে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-৯ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রফিক (৩৫) উখিয়ার তানজিমারখোলা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-৯ ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

পুলিশ জানিয়েছে, মোহাম্মদ রফিক একটি রোহিঙ্গা গোষ্ঠির সক্রিয় সদস্য। প্রাথমিকভাবে রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আজ দুপুরে মোহাম্মদ রফিক রোহিঙ্গা আশ্রয়শিবিরে নিজের ঘরে অবস্থান করছিলেন। এ সময় ১০-১৫ জনের মুখোশ পরা একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে আনে। পরে তাকে গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

ওসি আরও বলেন, খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ও এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মোহাম্মদ রফিকের লাশ পড়ে থাকতে দেখে। পরে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেখ মোহাম্মদ আলী জানান, খুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্তের পর হত্যার কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com