শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

ইউক্রেনকে অস্ত্র সহায়তার রুশ সতর্কতা উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৭৭ বার

ইউক্রেনকে অস্ত্র সহায়তার বিরুদ্ধে রাশিয়ার সতর্কতার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র শুক্রবার কিয়েভকে আরো ৪০০ মিলিয়ন ডলার নিরাপত্তা সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তাছাড়া মস্কোর বিরুদ্ধে ঐক্য প্রদর্শনে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজকে আমন্ত্রণও জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এদিকে রাশিয়ার আধাসামরিক বাহিনী ওয়াগনারের প্রধান ইতোমধ্যে বলেছেন, তাদের বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নগরী বাখমুত ‘ব্যবহারিকভাবে ঘেরাও’ করে রেখেছে এবং মস্কোর অভিযানের পর সেখানে এখন সবচেয়ে ভয়ঙ্কর লড়াই সংঘঠিত হচ্ছে।

ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তা মস্কোর সামরিক হামলা মোকাবেলা ও কিয়েভের ভূমি পুনরুদ্ধারে সক্ষমতার চাবিকাঠি হয়ে উঠেছে। তবে ক্রেমলিন বলেছে, এ ধরনের সহায়তা শুধুমাত্র সঙ্ঘাতকে দীর্ঘায়িত করবে এবং ইউক্রেনের জনগণের জন্য দুঃখজনক পরিণতি বয়ে আনবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনকে সামরিক সাহায্য সহায়তাকারী দেশগুলোর অর্থনীতির ওপর একটি বড় বোঝা চাপিয়ে দিয়েছে এবং জার্মানিসহ এই দেশগুলোর নাগরিক কল্যাণের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

তবে ওয়াশিংটন রাশিয়ার সতর্কতা উপেক্ষা করে কিয়েভে রুশ সেনা ও তাদের সরবরাহ লাইন ধ্বংসে সক্ষম হিমারস প্রিসিশন রকেট সিস্টেমসহ গোলাবারুদ সমৃদ্ধ নতুন নিরাপত্তা প্যাকেজ ঘোষণা করেছে। ইউক্রেনে ট্যাঙ্ক সরবরাহ নিয়ে বাক-বিতণ্ডার পরে অংশীদারিত্ব প্রদর্শনে বাইডেন ইউক্রেনে রুশ আগ্রসনের পর প্রথম ওয়াশিংটন সফরের জন্য হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর শোলজকে আমন্ত্রণ জানিয়েছেন।

সূত্র : এএফপি/বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com