বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

পাকিস্তানে টেলিভিশনে ইমরানের বক্তব্য প্রচার নিষিদ্ধ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৯৩ বার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বক্তব্য দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার ও পুনঃপ্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (পিইএমআরএ)।

এক বিবৃতিতে পিইএমআরএ জানায়, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন এবং ঘৃণাসূচক বক্তব্য ছড়াচ্ছেন।

ইমরান খান গতকাল রোববার লাহোরে তার জামান পার্কের বাসভবনের বাইরে দলীয় নেতাকর্মীদের সামনে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের কয়েক ঘণ্টা পর এ নিষেধাজ্ঞা জারি করে পিইএমআরএ।
এর আগে, রোববার ইমরান খানকে গ্রেপ্তার করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় দেশটির পুলিশ। ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লাহোর শহরে তার বাড়ির সামনে সমবেত হন তার শত শত সমর্থক।

গতকাল লাহোরের জামান পার্ক এলাকায় তার বাসভবনের বাইরে পুলিশের একটি দল অপেক্ষা করছিল তাকে গ্রেপ্তার করার জন্য। ইসলামবাদ পুলিশের এক টুইট বার্তায় জানানো হয়, ইমরান খানকে গ্রেপ্তার করার জন্য লাহোর পুলিশের সহায়তার একটি অপারেশন চলছে। সেসময় ইমরান খান তার বাসভবনে দলের কর্মীদের সামনে বক্তব্য দেন এবং তার ডাকে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ দেন।

পুলিশ জানায়, ইমরান খান গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করছেন। তবে শেষ পর্যন্ত পুলিশ ইমরান খানকে গ্রেপ্তার না করেই চলে যায়।

গত সপ্তাহে আদালত একটি মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওই মামলার অভিযোগে বলা হয়, ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময় বিদেশের নেতাদের কাছ থেকে যেসব উপহার পেয়েছিলেন সেগুলোর কথা তিনি সঠিকভাবে জানাননি।

ইমরান খান মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন। তার রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ হুঁশিয়ারি দিয়েছে যে, তাদের নেতাকে গ্রেপ্তার করা হলে পাকিস্তানের রাজনৈতিক সংকট পরিস্থিতির গুরুতর অবনতি হবে। খবর: বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com