বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১০০ বার

প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধসে বাড়িঘর চাপা পড়ার পর সোমবার ইন্দোনেশিয়ার নাতুনা অঞ্চলে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে।

রিয়াউ দ্বীপপুঞ্জের দুর্যোগ কর্মকর্তা জুনাইনাহ বলেছেন, নিহতের এই সংখ্যা আরো বাড়তে পারে। বর্তমানে ওই এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এক নামে পরিচিত জুনাইনাহ বলেন, ‘আবহাওয়া বদলাচ্ছে। বাতাস এখনো প্রবলভাবে বইছে। এছাড়া জোয়ারের ঢেউ বেশ উত্তাল।’

সংস্থাটি বলেছে, বেঁচে থাকা লোকদের সেরাসান অঞ্চল থেকে সরিয়ে নেয়া হচ্ছে এবং ইতোমধ্যে একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল ওই এলাকায় পাঠানো হয়েছে।

এজেন্সির শেয়ার করা ছবিতে, ভারী বৃষ্টিতে কাদার মধ্যে ছাদ এবং গাছগুলোকে ছড়িয়ে থাকতে দেখা গেছে।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাটি একটি প্রত্যন্ত দ্বীপে অবস্থিত, যেটি নাতুনার রাজধানী শহর থেকে নৌকায় প্রায় পাঁচ ঘণ্টার পথ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com