বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

হলিউডে বসে বলিউডকে কটাক্ষ প্রিয়াঙ্কার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১২১ বার

নায়কদের অর্ধেক পারিশ্রমিকও পান না বলিউডের অভিনেত্রীরা। এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এবার সেই অভিযোগে সুর মেলালেন ‘দেশি গার্ল’ খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া।

বলিউডে ক্যারিয়ারের ২২ বছর পার করেছেন প্রিয়াঙ্কা। অভিনয় করেছেন ৬০টিরও বেশি সিনেমায়। দীর্ঘ এ ক্যারিয়ারে বলিউডে কোনোদিন পুরুষ সহকর্মীর সমান পারিশ্রমিক পাননি তিনি। তবে বলিউডে না হলেও হলিউডে তিনি নায়কের সমান পারিশ্রমিক পেয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমনটিই জানিয়েছেন।

এই মুহূর্তে হলিউড ছবি ‘সিটাডেল’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। সেই প্রচারের ফাঁকেই এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘হয়তো আমার কথা নিয়ে বিতর্ক শুরু হতে পারে। তবুও বলতে চাই- গত ২২ বছর ধরে বিনোদনজগতে নানা ধরনের কাজ করে যাচ্ছি। কিন্তু সব সময়ই নায়কদের তুলনায় কম পারিশ্রমিক জুটেছে। তবে এই প্রথম সিটাডেলের নায়ক রিচার্ড ম্যাডেনের সমান পারিশ্রমিক পেয়েছি। যা কিনা সত্যিই ভালো লাগার মতো ঘটনা।’

এক সময় মুম্বাইয়ের ‘দেশি গার্ল’ ছিলেন প্রিয়াঙ্কা। তবে গায়ক নিক জোনাসকে বিয়ে করার পর এখন যুক্তরাষ্ট্রে বসবাস করেন প্রিয়াঙ্কা। হলিউডে প্রিয়াঙ্কার প্রথম সিরিজ ছিল ‘কোয়ান্টিকো’। তারপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com